পুলিশে ১৩৪ কর্মকর্তার পদোন্নতি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১১:২০
 
পুলিশে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৩৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
 
পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান জানিয়েছেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সুপার পদবির ২১ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
 
তিনি জানিয়েছেন, তিন ডিআইজি ও পাঁচ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।