রায়ো ভায়োকানোর বিপক্ষে অনিশ্চিত বেল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৮:২৩
 
ইনজুরির কারণে স্প্যানিশ ফুটবল লিগে রায়ো ভায়োকানোর বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। বাঁ-পায়ের পাতার ইনজুরিতে পড়েছেন তিনি। আগামী বুধবার ভায়োকানোর মুখোমুখি হবে রিয়াল।
 
গত রবিবার লা-লিগায় গ্রানাডার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন বেল। ম্যাচে রিয়াল ৯-১ গোলে ম্যাচ জয় লাভ করে। ঐ ম্যাচে একটি গোলও করেন বেল। তবে ঐ ম্যাচের পরই দুঃসংবাদ শুনতে হয় তাকে। 
 
লিগে রিয়ালের ৩০তম ম্যাচে বেলের খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে। তেমনটাই জানালেন রিয়ালের কোচ কার্লো আনচেলেত্তি, ‘বাঁ-পায়ের পাতায় সমস্যা দেখা দিয়েছে বেলের। তাই পরের ম্যাচে তার খেলাটা অনিশ্চিত। তবে আমাদের রির্জাভ বেঞ্চ শক্তিশালী। আশা করছি যারা খেলবে, ভালো করবে।’
 
২৯ খেলায় ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।