‘ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরেছেন খালেদা জিয়া’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৯:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বোমা মেরে জনগণের মতামত পরিবর্তন করা যায় না। উনি (খালেদা জিয়া) পরাজিত হয়েছেন। উনাকে পরাজিত হয়ে কোর্টের মামলায় হাজিরা দিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।
 
মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাদের অভিনন্দন জানাতে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী উনার গুহা থেকে বের হয়েছেন। উনি আসলে ভেবেছিলেন তার অফিসে বসে আওয়ামী লীগকে পরাজিত করে ফুলের মালা গলায় দিয়ে বের হবেন।
 
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিয়ে লাগাতার অবরোধ ডেকে তিন মাস কার্যালয়ে অবস্থানের পর গত রোববার বাসায় ফিরে যান খালেদা জিয়া।