হত্যাযজ্ঞের প্রতিবাদে কেনিয়ায় মিছিল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ২০:০০
 
কেনিয়ায় গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় ১৪৮ জন নিহত হওয়ার ঘটনায় জাতীয় শোক পালনের শেষ দিনে হাজার হাজার বিক্ষোভকারী হামলার নিন্দা জানিয়ে মিছিল করেছেন।
এদিকে সোমবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গিদের বিভিন্ন ঘাঁটিতে কেনিয়া বিমান হামলা চালিয়েছে। হামলায় আল-শাবাবের দুটি ঘাটি ধ্বংশ করার দাবি করেছে কেনিয়ার বিমান বাহিনীর একজন মুখপাত্র।
গত বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৩৬৫ কিলোমিটার দূরে গ্যারিসায় আল-শাবাব বন্দুকধারীরা ডর্মিটরি ভবনে ঢুকে খ্রিষ্টান শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এ হামলাকে ‘বর্বর মধ্যযুগীয় হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেন।
জঙ্গিদের এ ভয়াবহ হামলায় ১৪২ জন শিক্ষার্থী, তিনজন পুলিশ কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়। ১৯৯৮ সালে নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলার পর কেনিয়ায় এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। সূত্র: এএফপি