বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি ঘোষণার কয়েক দিন পরই মারা গেলেন যুক্তরাষ্ট্রের বৃদ্ধা গারট্রুড উইভার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর।
যুক্তরাষ্ট্রে মিডিয়ার খবরে বলা হয়, সোমবার সকালে নিউমোনিয়া রোগজনিত জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আরকানসাস রাজ্যের সিলভার ওকস হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে তার মৃত্যু হয়। স্থানীয় টিভি স্টেশন কেএটিভি এ খবর জানায়।
১ এপ্রিল উইভারকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি ঘোষণা দেয়া হয়। ১১৭ বছর বয়সী জাপানী নারী মিসাও ওকাওয়ার মৃত্যুর পর উইভারকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি ঘোষণা করা হয়। আগামী ৪ জুলাই উইভারের বয়স হতো ১১৭ বছর।
