রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ২০:৫৮
 
 
 
রাজধানীর দারুস সালাম থানার বুদ্ধিজীবী কবরস্থান মাঠ কলোনীতে গলায় ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম আসমা (২৫)। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে—পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে দারুস সালাম থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।