লরেন্স আর মার্টিনের ইস্টার ভ্রমণ!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১০:০৭
হাঙ্গার গেমস ও এক্স-ম্যান খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্সের ইস্টার সানডে পালন নিয়ে চলছে কানাঘুষা। এই গুঞ্জনের বাতাস জানাচ্ছে এর সাথে জড়িয়ে পড়ছেন ইংলিশ ব্যান্ড কোল্ডপ্লের ভোকাল ক্রিস মার্টিন। সেই জানুয়ারির ৩১ তারিখ থেকে কোনো দেখা না হওয়ায় ধারণা করা হয়েছিল এ জুটির বিচ্ছেদ ঘটেছে। কিন্তু গত ইস্টার সানডেতে তাদের ব্যক্তিগত বিমানে নিউ জার্সিতে যেতে দেখা যায়। শেষবার লরেন্স ও মার্টিনকে দেখা যায় হ্যারি স্টাইলসের জন্মদিনের অনুষ্ঠানে। জনসম্মুখে দেখা না গেলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ‘হাঙ্গার গেমস’-এর শুটিংয়ের সময়ে তারা বোস্টনে দেখা করেন। লরেন্সের এক বন্ধু জানিয়েছে, এই জুটি কাজের ফাঁকে প্রায়ই দেখা করেন।