খালেদা জিয়ার ৩ মামলার নথি প্রধান বিচারপতির বেঞ্চে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১০:৫০
বড় পুকুরিয়া কয়লা খনি, গেটকো ও নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদনের ওপর জারিকৃত রুল শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিবিশন বেঞ্চে পাঠানো হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে মামলার নথি পাঠানো হয়। এর আগে ন্যায়বিচার পাওয়ার অনাস্থা জ্ঞাপন করে খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নুল ইসলাম চৌধুরির ডিবিশন বেঞ্চ এ তিনটি মামলা পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন।