জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
অবিলম্বে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় স্থগিত এবং মামলাটি স্বাধীনভাবে পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
