আসছে পহেলা বৈশাখে চতুর্থ একক অ্যালবাম রিলিজ দিচ্ছেন কণ্ঠশিল্পী সিনথিয়া। মাঝে প্রায় পাঁচ বছর বিরতির পর আবারও সঙ্গীতাঙ্গনে ফিরলেন সিনথিয়া।
মোট ৮টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানের কথা লিখেছেন পঞ্চম, আনান, প্রিন্স আলাম, মাহমুদ আকাশ, এ মিজান। সুর করেছেন পঞ্চম, আনান, জে.কে ও এফএ সুমন।
অ্যালবাম প্রসেঙ্গ সিনথিয়া বলেন, ‘অনেকটা বিরতি দিয়ে আবারও নতুন অ্যালবাম। নতুন অনেক কিছু নিয়েই ফিরছি গানে। আর পহেলা বৈশাখে শ্রোতাদের আনন্দের একটা অংশ হয়ে থাকতে চাই। তাই এই দিনটি বেছে নিয়েছি রিলিজের জন্য।’
নিজের এই দীর্ঘ বিরতির পর ফিরে আসা প্রসেঙ্গ সিনথিয়া বলেন, ‘ব্যক্তিগত কারণেই এতদিন সঙ্গীতাঙ্গন থেকে দূরে থেকেছি। অনেকদিন গান করা হয়নি। একদিন বিকেলে হঠাৎ করেই মনে হলো আবারও গান শুরু করব। সেই ভাবনা থেকেই নতুন করে শুরু করা। গানের প্রতি ভালোবাসা চিরকাল থাকবে।’
