আগামী ২৭মে এর মধ্যে ভিকারুন্নেসা নুন কলেজের পরিচালনা পর্ষদ নির্বাচনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত শুনানি শেষে বিচারপতি বিনা তারা ও হাবিবুল গনির ডিভিশন বেঞ্চ এ রায় দেয়।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ‘গভর্নিং বডির নির্বাচন’র নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী ইয়াকুব। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে। এ রুলের শুনানি শেষে বুধবার এ রায় দেয়া হলো।
