কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশে স্বাক্ষর করেছেন বিচারপতিরা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৫:২২

ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশে স্বাক্ষর করেছেন আপিল বিভাগের চার বিচারপতি।

 

বুধবার দুপুরে তারা রায়ের এ অনুলিপিতে স্বাক্ষর করেন। 

 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছাড়াও বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরি রিভিউ খারিজের রায়ে স্বাক্ষর করেন ।
 
এর আগে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামরুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে রায় দেয়।
 
কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রার কার্যালয় থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হবে। ট্রাইব্যুনাল রায়ের কপি হাতে পেলে তা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।
 
জেল কর্তৃপক্ষ রায়ের কপি পাওয়ার পর যুদ্ধাপরাধী কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন করবেন কীনা জানতে চাইবেন। কামারুজ্জামান প্রাণভিক্ষার অস্বীকৃতি জানালে সরকার যেদিন যাইবে সেদিন তার দণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।