জলাবদ্ধতা থেকে মুক্তি দিব: চট্টগ্রামে প্রচারণায় নাছির

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২০:১৬
 
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেছেন,  নগরপিতা হলে তিনি জলাবদ্ধতা থেকে নগরবাসীর স্থায়ী মুক্তির ব্যবস্থা করবেন। বুধবার গণসংযোগ প্রচার শুরুর প্রথমে তিনি এই প্রতিশ্রুতি দেন। 
 
বেলা ১১টার দিকে শাহ আমানতের মাজার জিয়ারতের পর মাজার সংলগ্ন এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন তিনি।
 
নাছির সাংবাদিকদের বলেন, জলাবদ্ধতাকে নগরীর প্রধান সমস্যা। এ থেকে নগরবাসী মুক্তি চায়। সুযোগ পেলে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি দেয়ার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করাব।