ট্রাফিক নিয়ম ভঙ্গ করায় ভারত ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জরিমানা করা হয়েছে। তার নিজ শহর রাঁচিতে ট্রাফিক নিয়ম ভঙ্গ করায় ধোনিকে ৪৫০ রুপি জরিমানা করা হয়।
ট্রাফিক সূত্রে জানানো হয়, ধোনি মোটর সাইকেলের নাম্বার প্লেট ডিসপ্লে ও ব্যবহার বিধি ভঙ্গ করেছেন। ধোনি তার বাইকের রেজিস্টেশন নম্বর পেছনের পরিবর্তে সামনের মার্গাটে ব্যবহার করেছেন। ট্রাফিক পুলিশের এসপি কার্তিক এ বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তা জরিমানার রিসিট নিয়ে ধোনির বাড়িতে গেলে তার বাবা পান সিং জরিমানার অর্থ পরিশোধ করেন।’
