চট্টগ্রাম ইপিজেডে একটি ক্রীড়া সামগ্রী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ইপিজেডের ৪ নম্বর সড়কে ইয়ংওয়ান স্পোর্টসওয়্যার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধাঘন্টা পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে ইত্তেফাককে জানান।
