রাজধানীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১১:৩৮

রাজধানীর খিলগাঁও জোড়পুকুর এলাকায় মো. আরিফ হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে রাজধানীর খিলগাঁও জোড়াপুকুর মাঠের কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
আরিফ খিলগাঁওয়ের গোড়ান এলাকার মোহাম্মদ মঞ্জিল হোসেনের ছেলে এবং খিলগাঁও গোড়ান ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খিলগাঁও জোড়পুকুর এলাকায় গ্রীনক্যাসেল নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে দিয়ে  আরিফ হেটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী চার যুবক এসে তার গতিরোধ করে তাকে লক্ষ্য দুই পায়ে এবং বুকের নিচে গুলি করে। এতে তিনি রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে আরিফ চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
খিলগাঁও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।