শাহজালালে ভারতীয় জাল রুপিসহ আটক ১

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১১:৩৬
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা সমমানের ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম সাজ্জাদ হোসেন।
 
বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় আসেন সাজ্জাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার লাগেজ তল্লাশি করে দুই কোটি টাকা সমমানের ভারতীয় জাল রুপি পাওয়া যায়।