জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ভৌতিক নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটকটি প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘ভৌতিক বিষয়গুলো সবসময় একটি আলাদা আকর্ষণ থাকে। কাজটি করে ভালো লেগেছে।’
শতাব্দী চলতি সময়ে ব্যস্ত আছেন ঈদের কাজ নিয়ে। বেশ কয়েকটি ঈদের নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। কিছুদিনের মধ্যেই বরিশালে একটি বিশেষ টেলিফিল্মের শুটিংয়ের জন্য যাবেন তিনি। এ ছাড়াও দুইটি বেসরকারি টেলিভিশনে শতাব্দীর দুইটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
তার অভিনীত ‘বাপজানের বায়োস্কপ’ ছবিটি এরই মধ্যে সেন্সরে জমা পড়েছে। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে।
