বাস দুর্ঘটনায় প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৪:৪৫
 
ফরিদপুরের ভাঙ্গা সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পৃথক শোকবাণীতে তারা গভীর শোক প্রকাশ করেছেন। খবর: বাসসের।
 
রাষ্ট্রপতি তার শোকবাণীতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে সম্ভাব্য সকল সমর্থনের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
প্রধানমন্ত্রী শোকবাণীতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সকল প্রকার সহায়তা প্রদান ও পাশে দাঁড়াতে এবং আহতদের চিকিত্সা দেযার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।  এসময় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
 
উল্লেখ্য, বুধবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।