বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুড়িয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি নুরুজ্জামানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার বিচার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেসময় থেকে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দফায় দফায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
