লক্ষ্মীপুর সদরের চরচামিতা বাজার এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসের ধাক্কায় হাজিরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমিন উল্যা বেপারী নিহত হয়েছেন। নিহত মমিন উল্যা একই উপজেলার চরচামিতা এলাকার মৃত আমিন উল্যার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস চরচামিতা বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য মমিন উল্যা বেপারীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মমিন গুরুতর আহত হন। পরে রাতে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।
