লা লিগায় এক ম্যাচ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডো, হামেস রদ্রিগেস ও টনি ক্রুস। বুধবার রায়ো ভায়েকানোর মাঠ থেকে স্পেনের লা লিগার ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। তবে এই ম্যাচে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো, রদ্রিগেস ও ক্রুস। এই নিয়ে মৌসুমে পাঁচটি করে হলুদ কার্ড দেখলেন তিনজনই। লা লিগার নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখা খেলোয়াড় লিগে পরের ম্যাচটি খেলতে পারবেন না।
লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে এইবারের বিপক্ষে। ঐ ম্যাচে থাকছেন না রিয়ালের এই তিন তারকা খেলোয়াড়।
IMG0
ভায়েকানোর মাঠে ম্যাচের ২০তম মিনিটে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করার অপরাধে হলুদ কার্ড দেখেন রদ্রিগেস। ৫১তম মিনিটে রোনাল্ডো হলুদ কার্ড দেখেন বক্সের মধ্যে ডাইভ দেয়ার অভিযোগে। আর রোনাল্ডোর এই ঘটনা নিয়ে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ক্রুস।
