ভারতের মধ্যপ্রদেশে একটি ক্রেন ক্যাবল ছিঁড়ে পড়ে সাতজন নিহত হয়েছেন। নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেনটি ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার রাজ্যটির অনুপ্পুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি দোকান ও গাড়ি চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
অনুপ্পুর জেলা কালেক্টর এন.এস.পারমার ক্রেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রেনের নিচে কয়েকজন আটকে পড়ায় তাদেরকে উদ্ধারে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
পারমার জানিয়েছেন, ঝড়ের কারণে বহু গাছ বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সূত্র: ইন্ডিয়ান ইক্সপ্রেস
