ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৭:৪৬
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার রাতে সংগঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
 
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক শোকবাণীতে এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সকল প্রকার সহায়তা প্রদান ও পাশে দাঁড়াতে এবং আহতদের চিকিৎসা দেযার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 
 
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। খবর বাসস।