অর্থ কেলেঙ্কারি মামলায় সত্যম কম্পিউটার্সের প্রতিষ্ঠাতা রামলিঙ্গ রাজুকে দোষী সাব্যস্ত করেছে হায়দ্রাবাদের বিশেষ একটি আদালত। অর্থ আত্মসাতের মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
২০০৯ সালে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১০ হাজার কোটি রুপি আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পরই সফটওয়্যার ফার্মটির প্রতিষ্ঠাতা রাজু ও তার ভাইসহ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করে অন্ধ্র প্রদেশ পুলিশ।
সাত বছরের কারাদণ্ডের সাথে সাড়ে ৫ কোটি টাকার জরিমানাও দিতে হবে তাকে। সূত্র: রয়টার্স
