সোনাক্ষিকে চমকে দিলেন

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০২:৫৮

মাঝে মাঝেই আমরা শুনতে পাই তারকারা চমকে দেন ভক্তদের। কিন্তু কখনো কখনো ভক্তরাও কিন্তু চমকে দেন তারকাদের। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে চমকে দিলেন তার দুজন ভক্ত। তবে ভক্তদের কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে দারুণ খুশি এই অভিনেত্রী।

কিছুদিন আগে ছিল সোনাক্ষির জন্মদিন। আর তাকে চমকানোর জন্য এই দিনটিকেই বেছে নিলেন তার দুই ভক্ত জুভাইরা ও জয়নাব। তারা সোনাক্ষির জন্য জন্মদিনের কেক ও তার অভিনীত কিছু ছবির পোস্টার উপহার দেন। সোনাক্ষির বাসায় এই উপহার পৌছে দেন এই দুই ভক্ত। জানতে পেরে সাথে সাথেই তাদের ডেকে পাঠান সোনাক্ষি। ভক্তদের সাথেই কেক কেটে জন্মদিন উদযাপন করেন এই বলিউড অভিনেত্রী।

উচ্ছ্বসিত সোনাক্ষি বলেন, ‘আমি যে কতটা খুশি হয়েছি বুঝাতে পারব না। আমার ভক্তরা আমার জন্য জন্মদিনের উপহার নিয়ে এসেছিল। তাদের সাথেই জন্মদিন পালন করলাম! এটা সম্পূর্ণ অন্য ধরনের এক অনুভূতি। আসলে ভক্তদের জন্যই আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আজীবন তাদের এমন ভালোবাসা পেয়ে যেতে চাই। তাহলেই আমি খুশি হবো।’