কামারুজ্জামানের সাথে দেখা করলেন দুই ম্যাজিস্ট্রেট

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ০৯:২৫
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের সাথে দেখা করেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। শুক্রবার তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের দেখা করেন। তারা হলেন-তানজিম মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল।
 
সকাল সাড়ে ১০টার দিকে দুই জেলা ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে ভেতরে প্রবেশ করে। এরপর বেলা সাড়ে ১১টার পরে তারা সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে সরাসরি চলে যান। সেখানে উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা রাজি হননি।
 
এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানিয়েছিলেন, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে জানতে দুইজন ম্যাজিস্ট্রেট কারাগারে এসেছেন।