হাইতির উত্তরাঞ্চলীয় উপকূলে জাহাজডুবি হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে অন্তত ১৭ জন পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট অব প্রিন্সের ১০০ মাইল উত্তরে লি বোর্গ উপকূলীয় শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন পুরুষ ও ছয়জন নারী ডুবে গেছে।
একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, নিহতরা অভিবাসী ছিলেন। তারা পার্শ্ববর্তী তুর্কস ও কেইকোস আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দুর্ঘটনাস্থলে কোনো জাহাজের চিহ্ন পাওয়া যায়নি এবং এ ঘটনায় কেউ জীবিত আছেন কিনা তা জানা যায়নি।
