রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৪:৫৫
 
রাজধানীর মাতুয়াইলে পিকাআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলে নিহত এবং মেয়ে আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন মা শাকিলা ইসরাত ঝুমুর ও ছেলে হামিম (৪)। আহত মেয়ের নাম রিতু (৯)।
 
ঝুমুরের স্বামী মাইনুল ইসলাম জানান, শনিরআখড়া থেকে তার স্ত্রী ও ছেলেমেয়ে মাতুয়াইলে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
 
পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিত্সক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, আহত রিতুকে জরুরি বিভাগে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এএসআই) আবদুল আউয়াল জানান, ধাক্কা দেয়া পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।