সৌদি আরব গণহত্যা চালাচ্ছে: খামেনি

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৯:০৫
 
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলাকে 'গণহত্যা' আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খবর- দ্য গার্ডিয়ানের। এই যুদ্ধে সৌদি আরব জিততে পারবে না বলেও টেলিভিশন ভাষণে এই প্রতিবেশী দেশকে হুশিয়ার করেন খামেনি।
 
এসময় তিনি সৌদি আরবের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আদালতে বিচারযোগ্য বলেও উল্লেখ করেন।
 
প্রেসিডেন্ট হাদিকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য সৌদি আরব তার আঞ্চলিক ১০ টি মিত্র দেশ নিয়ে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঠেকাতে বিমান হামলা শুরু করে। গত মাসে বিদ্রোহীদের হামলার মুখে প্রেসিডেন্ট হাদি তার এডেনের প্রাসাদ ছেড়ে সৌদি আরবে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
 
এর পরই সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছে। সৌদি আরবের অভিযোগ ইরান দেশটির বৈধ প্রেসিডেন্টকে উৎখাত করতে হুতি বিদ্রোহীদের মদত দিচ্ছে।