কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায় 'আত্মহত্যা' করেছেন। শুক্রবার ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে।
কলকাতার একটি ফ্ল্যাটে দিশা তার বাবা-মার সাথে থাকতেন। ওই ফ্ল্যাটে তার সঙ্গে এক বান্ধবীও থাকতেন। তবে কয়েকদিন আগে দিশার বাবা-মা বিদেশে বেড়াতে চলে যান। এরপর পারিবারিক কারণে দিশার ওই বান্ধবীও তার নিজের বাড়িতে চলে যান। বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে তিনিও ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দিশার এক বন্ধু দিশার খোঁজে বাসায় আসেন। কিন্তু ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে গলায় ওড়না জড়ানো অবস্থায় দিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত, স্টার জলসা ও জি বাংলার অনেকগুলি মেগা ধারাবাহিকে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী। সূত্র: ওয়ান ইন্ডিয়া
