ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সন্ধ্যা৭টায় অফিসার্স ক্লাব, ঢাকা প্রাঙ্গণে ‘সৃষ্টি কালচারাল সেন্টার’ এবং ‘নৃত্যাঞ্চল’-এর নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’ অনুষ্ঠিত হবে। আরব্য রজনীর কাহিনিতে আছে কাঠুরিয়া আলীবাবা আর চল্লিশ চোরের গল্প। সে গল্পে ছিল এক কাফ্রি বান্দা আবদুল্লা আর এক অপরূপা সুন্দরী বাঁদী মর্জিনা।
