শোবিজের কারও সাথে প্রেম নয়!

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১০:৩৫


 শোবিজ তারকারা আমাদের অনেকের কাছেই স্বপ্নের মানুষ। তারকারা পর্দায় জুটি গড়ে দর্শকদের আনন্দিত করেন। কিন্তু শোবিজের মানুষদের সাথে বাস্তব জীবনেও জুটি গড়তে অনেক তারকারই আপত্তি থাকে। হলিউড অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী লিন্ডসে লোহানও এই দলেরই মানুষ। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ তারকা জানিয়েছে, আর যাকেই হোক না কেন শোবিজ জগতের কারও সাথে প্রেম করছেন না তিনি! লোহান অবশ্য এখন একাই আছেন। আর তিনি নাকি এই একাকী জীবন বেশ উপভোগও করছেন।
লোহান বলেন, ‘প্রেমবিহীন জীবন বেশ উপভোগই করছি আমি। আর প্রেম নিয়ে এখন আমি কোনো চিন্তাও করছি না। বর্তমানে আমার প্রেম-ভালোবাসা সবকিছুই হচ্ছে আমার কাজ। কাজ নিয়েই আমার সকল চিন্তা। আর প্রেম যদি ভবিষ্যতে করেও থাকি তবে তাও শোবিজের কারও সাথে নয়।’