‘প্রাণভিক্ষা চাননি কামারুজ্জামান’

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৬:১৪
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে চাননি। 
 
শনিবার বিকালে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি (কামারুজ্জামান) মার্সি পিটিশন করতে চাননি।
 
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না তা জানতে আগের দিন সকালে কারাগারে এসে তার সঙ্গে দেখা করেন ঢাকা জেলার দুই ম্যাজিস্ট্রেট।