শুভর সুরে ১১ জন শিল্পী

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৭:৩২
জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। আসছে পহেলা বৈশাখ রিলিজ হতে যাচ্ছে তার সুরে একটি বিশেষ গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোট ১১ জন শিল্পী। এর মধ্যে উল্লেখযোগ্য কুমার বিশ্বজিত্, বাপ্পা মজুমদার ও সন্দিপন।
 
‘জন্মভূমি’ শিরোনামে এই গানটি প্রসঙ্গে শুভ বলেন, ‘প্রথমবারের মতো কুমার বিশ্বজিত্ ও বাপ্পা মজুমদারের সাথে কাজ করলাম। নতুন এক অভিজ্ঞতা যোগ হলো ক্যারিয়ারে। এছাড়াও আরও অনেকে গেয়েছে। আশা করি বৈশাখ উপলক্ষে গানটি শ্রোতাদের ভালো লাগবে। ১১ জন শিল্পী আমরা সুরে গেয়েছে, এটিই বড় পাওয়া।’ এছাড়াও পহেলা বৈশাখে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।