ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হলে সরকার আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে ‘আমার দেশ’ পত্রিকা পরিবার আয়োজিত ‘‘আমার দেশ পড়তে চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই’’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘২৮ এপ্রিল যদি সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় ও জনগণ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করতে পারে তবে বিএনপি বিজয় অর্জন করবে। আর বিজয় অর্জন করলে আগামী ৩ মাসের মধ্যে সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।’
