হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৮:৪৮
 
হাজীগঞ্জ উপজেলার কালোচোঁ ইউনিয়নের মহব্বতপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মহব্বতপুর গ্রামের গাজী বাড়ীর পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
মৃত শিশুরা হলো, গাজী বাড়ীর আলী আশরাফের ছেলে রবিউল (৬) ও একই বাড়ীর প্রবাসী জয়নালের ছেলে মারুফ হোসেন (৬)। তারা দুইজনেই মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ীর পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে পানিতে ভেসে উঠলে বাড়ীর লোকজন দেখতে পায়।