সোমবার হরতালের ঘোষণা জামায়াতের

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ০০:৩৬
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে আগামী সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝোলানোর পৌনে এক ঘণ্টার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষে এই বিবৃতিটি ই-মেইল করা হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে হরতালের ঘোষণা দেন।
 
বিবৃতিতে রোববার তার জন্য দোয়া মাহফিল এবং সোমবার দেশব্যাপী হরতাল ডাকা হয়েছে।