কামারুজ্জামানের ফাঁসি

নিশ্চুপ বিএনপি নেতারা

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১২:৩৮

 

জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায় নি বিএনপি। এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরও কোন প্রতিক্রিয়া দেয়নি দলটির নেতারা।

গতকাল রাত সাড়ে ১০টায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর এ বিষয়ে প্রতিক্রিয়ার ব্যাপারে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন। বিএনপির নেতারা জানান, অতীতে তারা এ ব্যাপারে প্রতিক্রিয়া দেয়নি। এবারও কোন প্রতিক্রিয়া দেবেন না।