লা লিগায় শিরোপার দৌঁড়ে শীর্ষে থাকা স্প্যানিস জায়ান্ট বার্সেলোনাকে রুখে দিল সেভিয়া। মেসি ও নেইমারের গোলে এগিয়ে থেকে শের্ষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।
ম্যাচের ১৪ তম মিনিটে বার্সেলোনার প্রধম গোলটি এনে দেন লিওনেল মেসি। ডি-বক্সের ডান দিকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়েই আচমকা শট নেন তিনি। গোলরক্ষককে পরাস্ত করে বল ঢুকে যায় প্রদিকেষর জালে।
৩০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে গোলপোস্টের বা পাশের ওপরের কোণ দিয়ে বল জালে ঢুকে যায়।
অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি প্রতিপক্ষ সেভিয়াকে। একের পর এক আক্রমণ চালিয়ে ৩৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। এভার বানেগার দূরপাল্লার দারুণ শট বার্সেলোনার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগাতে পারলেও ফেরাতে পারেননি। বিরতির আগে ডি বক্সের ঠিক বাইরে থেকে আবার ফ্রি-কিক পেলেও গোলের দেখা পায়নি বার্সা।
বিরতির পর আলেক্সিস ভিদালের নিচু ক্রস থেকে ৮৪তম মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান কেভিন গামেইরো। এরপর আর কোনো গোল হয়নি। এই ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল বার্সেলোনা। শনিবার দিনের প্রথম ম্যাচে এইবারকে ৩-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট ৭৩।
