সাঈদ খোকনের অগ্রাধিকারে প্রথম যানজট নিরসন

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৬:২৫
 
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। এতে পাঁচটি অগ্রাধিকারমূলক কাজের কথা বলেছেন তিনি।
 
রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্র নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে সাঈদ খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
 
যানজট নিরসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সাঈদ খোকন বলেন, দূষণমুক্ত নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা; পানি, গ্যাস ও বিদ্যুৎ তিনটি প্রধান নাগরিক সেবা নিশ্চিত করা; পরিচ্ছন্ন ও দূষণমুক্ত স্বাস্থ্যকর মহানগরী গড়ে তোলা; দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং নাগরিক নিরাপদ জীবন নিশ্চিত করার কথা বলেন।
 
তিনি বলেন, নির্বাচিত হলে দায়িত্বই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সেল গঠন করবেন।
 
সহস্র নাগরিক কমিটির আহ্বাক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালযের শিক্ষক নাজমা হোসাইন, মাসুদ কামাল, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।