হিলারি ক্লিনটন একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন : ওবামা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ০১:২৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হিলারি ক্লিনটন একজন চমত্কার প্রেসিডেন্ট হবেন। হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার একদিন আগে শনিবার এমন্তব্য করেন ওবামা। মধ্য আমেরিকার দেশ পানামায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবামা। হিলারিকে তিনি বন্ধু হিসেবেও উল্লেখ করেন। খবর রয়টার্সের।

ওবামা বলেন, হিলারি ২০০৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দুর্দান্ত ছিলেন। ওই বছরের নির্বাচনে তিনি আমার বড় ধরনের সমর্থক ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও হিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আমার বন্ধু। ওবামা আশা প্রকাশ করে বলেন, হিলারি যখন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করবেন তখন অবশ্যই দেশকে এগিয়ে নেয়ার জন্য তার লক্ষ্য সম্পর্কেও বলবেন। গতকাল রবিবার যে কোন সময় হিলারির আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার কথা রয়েছে।