লিবিয়ায় মরক্কো দূতাবাসে বোমা বিস্ফোরণ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১১:৫০
 
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মরক্কোর দূতাবাসের ফটকে বোমা বিস্ফোরিত হয়েছে। সোমাবার সকালে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর: রয়টার্সের।
 
ত্রিপোলিতে দক্ষিণ কোরিয়ার মিশনে বন্দুকধারী হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটল।
 
টুইটার বার্তায়  এই দুইটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। অবশ্য কর্তৃপক্ষ এখনো এর সত্যতা যাচাই করতে পারেনি। লিবিয়ায় সম্প্রতি বিদেশি, দূতাবাস ও তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
 
বোমা বিস্ফোরণে দূতাবাসের ফটক ও পাশের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
এর আগে রবিবার ত্রিপোলিল সাউথ কোরিয়ার দূতাবাসের বন্দুকধারীর গুলিতে দুই স্থানীয় নিরাপত্তারক্ষী নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও লিবিয়ার কর্মকর্তারা। তবে এই হামলায় দক্ষিণ কোরিয়ায় কোনো নাগরিক হতাহত হননি।