নির্বাচন বন্ধ করার নামে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে তাদের ওপর তাণ্ডব চালিয়ে আঘাত হেনে খালেদা জিয়া কী পেলেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার বৈঠক শেষে কয়েকটি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনাকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। খালেদা জিয়ার সহিংস কর্মসূচির পর দেশের প্রবৃদ্ধি ছয় ভাগের উপরে ধরে রাখা সম্ভব হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করে অর্থনীতির চাকা সচল রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।
সহিংস কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিতে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।
