জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৬:০৫
 
তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাস। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় সোমবার দুপুরে জামিনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
 
২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করে পুলিশ। মামলায়, বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়। চলতি বছর ৪ জানুয়ারি মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। অন্যদিকে শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ মার্চ দুদক দায়ের করে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এই মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও গ্রেফতারের আশঙ্কায় তিনি জামিন চেয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
 
তবে মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন ৩৭টি ফৌজদারী মামলা থাকার কথা বলা হয়েছে।