সুদানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিরোধী দল অংশ নেয় নি। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ওমর আল-বশিরের ২৫ বছরের ক্ষমতার বিস্তৃতি ঘটবে।
প্রার্থীদের প্রতিনিধিরা খার্তুমের আল-দাইমের কাছে একটি ভোট কেন্দ্রের বাইরে অনেক স্টল বসিয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করা স্বেচ্ছাসেবকদের তিনদিনের এ নির্বাচনে ভোটারদের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
