নারায়ণগঞ্জ আদালত স্থানান্তরে স্থগিত আদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৫:২৮


নারায়ণগঞ্জ সদর থেকে দেওয়ানী ও ফৌজদারী আদালত আড়াই হাজার উপজেলায় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিত আদেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।