খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৭:১৩
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকেও কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন।
 
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম, বিকেল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম এবং বিকেল ৫টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের পক্ষে তার নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দীন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের কাছ থেকে বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। খবর বাসস।