জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
রুবেলকে অব্যাহতি দিয়ে আদালতে দাখিল করা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আতাউল হক সোমবার মামলা স্থানান্তরের এই আদেশ দেন। রুবেল এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপী। তবে অভিযোগ অস্বীকার রুবেল বলে আসছেন,এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
