জার্মানের বিমানে বোমাতঙ্ক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৮:০২
 
 
 
জার্মানিতে বোমা আতঙ্কে জার্মানউইং কোম্পানির একটি বিমান থেকে রবিবার সকল যাত্রী ও ক্রুকে নেমে যাবার নির্দেশ দেয়া হয়। বিমানটি কলোগন থেকে মিলান যাচ্ছিল। উড্ডয়নের আগমুহূর্তে বিমানটিকে এ নির্দেশ দেয়া হয়।
 
বিমান কোম্পনির এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ বিমানে বোমা থাকার ব্যাপারে সতর্ক করে। খবর এএফপি’র।
 
জার্মানউইং জার্মানির বিখ্যাত বিমান পরিবহন সংস্থা লুফথানসার অঙ্গ প্রতিষ্ঠান।
জার্মানউইংসের বার্সেলোনা থেকে গুয়েসেলডোর্ফগামী একটি বিমান ফ্রেঞ্চ আলপসে বিধ্বস্ত হওয়ার তিন সপ্তাহের কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। আলপসে বিধ্বস্তের ওই ঘটনায় ১৫০ আরোহীর সকলেই নিহত হয়।
 
কলোগনেতে এ৩২০ এয়ারবাসটি থেকে ১২৬ যাত্রী ও ক্রুদের সকলে নেমে পড়ার পর কুকুরসহ বোমা সনাক্তকারী দল বোমার সন্ধানে তল্লাশি চালায়। 
 
কোন বোমা পাওয়া গেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 
যাত্রীদের অন্য একটি বিমানে স্থানান্তর করা হয়েছে বলে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে। -এএফপি